শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
সরকারের মন্ত্রিসভায় নতুন করে পাঁচজন সদস্য যুক্ত হয়েছেন। পাশাপাশি আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজনকে মন্ত্রী করা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে শপথ নিয়েছেন ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

নতুন শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

বিজ্ঞাপন

Recommended For You