চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন তিনি।

রোববার (৯ মার্চ) সকালে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
চাঁদপুরে হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনকালে, দায়িত্ব অবহেলার কারণে সিভিল সার্জন ডা. নুর আলমকে স্বাস্থ্য মন্ত্রী স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান। ঘুরে দেখেন বিভিন্ন বিভাগ। মতবিনিময় করেন সংশ্লিষ্টদের সাথে।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাগন।

বি এম হান্নান
তাং ০৯-০৮-২০২৬

বিজ্ঞাপন

Recommended For You