চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলা রিডার ডেস্ক
২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।
অন্যদিকে, মোট রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ) রাখা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

বিজ্ঞাপন

Recommended For You