সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা

বাংলা রিডার ডেস্ক
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক আইনগত পদক্ষেপ। জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হওয়ায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এই বিল পাসের ফলে দলটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় পূর্বের বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর ফলে আগে জারি করা নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি লাভ করেছে।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।

বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।

বিজ্ঞাপন

Recommended For You