
বাংলা রিডার ডেস্ক
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এদিকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার কাজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। পেশাজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতাও করেছেন তিনি।



