স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

বাংলা রিডার ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিটের পাশাপাশি একই মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন।

বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন। এ সময় তিনি স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবমুক্ত করা ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড বুধবার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে বিক্রি শুরু হয়েছে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘর থেকেও সংগ্রাহক ও সাধারণ মানুষ এগুলো সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

Recommended For You