
বাংলা রিডার ডেস্ক
দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার সারা দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এসব প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যেই উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। আর আসন্ন ঈদের পর পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ উদ্যোগের ফলে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।



