দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ (সোমবার) সকালে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ৮টা ৫৩ মিনিটে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে রওনা হন। পরে সকাল ৯টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You