
বাংলা রিডার ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। ফলে ঈদের ছুটি এখন ৬ দিন। এর সঙ্গে শবে কদরের ছুটি যুক্ত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিন ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ছুটি এক দিন বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি থাকবে। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি থাকায় ১৬ মার্চ অফিস করার পর থেকেই শুরু হবে ঈদের দীর্ঘ বিরতি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। অতিরিক্ত এক দিন যোগ হওয়ায় এখন ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি কার্যকর হবে। ১৭ মার্চের শবে কদরের ছুটিসহ টানা সাত দিন বন্ধ থাকবে সরকারি অফিস।



