
বাংলা রিডার ডেস্ক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এছসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম সামাজিকভাবে অবক্ষয়ের শিকার হয়েছিল এবং তাদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। তবে সে সময় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য আনন্দমুখর শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছেন। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



