প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন নিয়োগ

বাংলা রিডার ডেস্ক

ঢাকা: বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদসহ মোট ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহদী আমিন এবং রেহানা আসিফ আসাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই দিন সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। পরে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ৪৯ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

Recommended For You