মন্ত্রীত্বের ফোন পেলেন আ ন ম এহসানুল হক মিলন

বাংলা রিডার ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ।

তিনি জানান, কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ফোন করেন। সে সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকায় মিলনের পক্ষে তিনি কলটি রিসিভ করেন। ফোনে জানানো হয়, তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You