রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

রাজধানী ঢাকায় দুই দিনে ১৪টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার ও পরদিন সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় এসব জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনা তার প্রমাণ বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে—এমন খবরও তারা পাচ্ছেন।

তারেক রহমানের জনসভা প্রসঙ্গে মাহদী আমিন জানান, রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভায় যোগ দেবেন। এগুলো হলো—

  • ঢাকা-১৭: ইসিবি চত্বর, দুপুর ২টা

  • ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে), দুপুর ২টা ৪০ মিনিট

  • ঢাকা-১৫: মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়, দুপুর ৩টা ৩০ মিনিট

  • ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, বিকেল ৪টা ২০ মিনিট

  • ঢাকা-১৩: শ্যামলী ক্লাব মাঠ, বিকেল ৫টা ১০ মিনিট

  • ঢাকা-১১: বাড্ডা সাতারকুল সানভ্যালি মাঠ, সন্ধ্যা ৬টা

তিনি আরও জানান, সোমবার তারেক রহমান নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন। এগুলো হলো—

  • ঢাকা-১৭: বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, সকাল ১১টা

  • ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা

  • ঢাকা-৮: পীর জঙ্গি মাজার রোড, দুপুর ১টা

  • ঢাকা-৯: বাসাবো তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা

  • ঢাকা-৫: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, দুপুর ৩টা

  • ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা

  • ঢাকা-৬: ধূপখোলা মাঠ, বিকেল ৫টা

  • ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা

বিজ্ঞাপন

Recommended For You