আজ উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকাল সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে সমাবেশস্থলসহ পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষে দুপুর ১টায় তিনি নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

Recommended For You