খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল 

বাংলা রিডার ডেস্ক 

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় শহরের বাইতুল আমিন চত্বরে থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাবেক চিত্র লেখা মোড়ে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন বলেন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা ছাড়া এদেশে শান্তি ফিরে আসবেন। আমরা ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশে গণতন্ত্রের নামে সাধারণ মানুষের সম্পদ লুটপাট করা হয়,জণগনের অধিকার কেড়ে নেয় হয়। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী মূল্যবোধ ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার সরকারে থাকা দোসররা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

এদেশে নতুন কোন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাইনা, তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় খেলাফত মজলিস সজাগ রয়েছে।

শহর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরর পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হোসাইন প্রমুখ

বিজ্ঞাপন

Recommended For You