
বাংলা রিডার ডেস্ক:
হিমাগার পর্যায়ে আলুর সর্বনিম্ন দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে কৃষকের স্বার্থ রক্ষায় ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে ক্রয় এবং সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আলুর ন্যায্যমূল্য নির্ধারণ ও কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় কৃষি মন্ত্রণালয়ের সচিবকে এবং সদস্য করা হয় বাণিজ্য, খাদ্য ও অর্থ বিভাগের সচিবদের।
কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে:
১. হিমাগারের গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।
২.সরকারিভাবে ৫০ হাজার টন আলু সংগ্রহ ও হিমাগারে সংরক্ষণ, যা অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হবে।
৩. আগামী মৌসুমে আলু চাষিদের জন্য প্রণোদনা কর্মসূচি চালু করা হবে।
এ পদক্ষেপগুলো আলু উৎপাদকদের সুরক্ষা দেবে এবং বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হ
বে বলে আশা করা হচ্ছে।



