
বাংলা রিডার ডেস্ক
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখনতো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোন বিশেষ দলও আসতে পারবে না এবং পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। তাহলে ভোট কেনো হবে না। সবার সহযোগীতা থাকলে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো জনদরদি লোক আসুক। কথায় না যিনি কাজে প্রমান দিবেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল এখন কেবিনে স্থানান্তর হয়েছে। এ ধরনের সংস্কার যে কোন সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে।পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান।



