ভারতীয় পণ্যে ৫০% শুল্ক, যুক্তরাষ্ট্রের নোটিশ জারি

বাংলা রিডার ডেস্ক:
ভারত থেকে আমদানিকৃত পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে আগামীকাল থেকে। এই নতুন সিদ্ধান্তের ফলে মোট শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া থেকে ভারত এখনো তেল আমদানি চালিয়ে যাচ্ছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের মতে, যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যেই এই শুল্ক বৃদ্ধি। চলতি বছরের আগস্টের শুরুতে ভারতীয় পণ্যে প্রথম ধাপে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, পরে সেটি দ্বিগুণ করা হয়।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এই পদক্ষেপকে “অনুচিত, উসকানিমূলক এবং ভিত্তিহীন” হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

Recommended For You