
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনি জনসভা আয়োজনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ২৪ ঘণ্টা আগে জনসভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনি আচরণবিধিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট আরেকটি প্রচারণায় জানানো হয়, কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত একক জনসভায় একই সময়ে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।



