
বাংলা রিডার ডেস্ক
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উল্লেখ নেই। ফলে এ ধরনের সরকারের অধীনে নির্বাচন আয়োজন সংবিধানসম্মত নয়। তাঁর মতে, কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।


