চাঁদপুরে পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন প্রার্থী। এর মধ্যে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা রাতে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ৭ জন জমা দিয়েছেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করে ১২ জন জমা দেন। চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৯ জন প্রার্থী।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে জমা দিয়েছেন ১০ জন। আর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করে ৮ জন জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You