চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এম.ভি অ্যাডভেঞ্চার-৯ ও এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এম.ভি জাকির সম্রাট-৩ রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীজুড়ে ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয়ে সমস্যা দেখা দিলে ঢাকা থেকে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে জাকির সম্রাট-৩–কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন যাত্রী আহত হন।

পরবর্তীতে এম.ভি কর্ণফুলী-৯ লঞ্চের মাধ্যমে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। তবে যাত্রাপথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর বাবু লাল বৌদ্ধ।

বিজ্ঞাপন

Recommended For You