
বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর জেলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ জন্য জেলা থেকে শতাধিক লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই গণসংবর্ধনায় অংশ নেবেন।”
তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী নেতাকর্মীরা নিজ নিজ স্থান থেকে লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।



