
বাংলা রিডার ডেস্ক
ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।



