
বাংলা রিডার ডেস্ক
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসকরা হাদির পরিবারের কাছে তার চিকিৎসার বিস্তারিত রোডম্যাপ তুলে ধরবেন।
এর আগে বাংলাদেশ সময় সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। পূর্বপ্রস্তুতি থাকায় হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভর্তি করিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।
জানা গেছে, চিকিৎসার সময় হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল।



