হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা রিডার ডেস্ক

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল দায়ের করা হয়। আপিল দাখিলের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলার আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You