সর্বোচ্চ গোলদাতা হয়েও রোনালদোকে ‘অন্যতম সেরা’ বললেন মেসি

বাংলা রিডার ডেস্ক
ফুটবলের ইতিহাসে পরিসংখ্যানের অসংখ্য রেকর্ড নিজের নামে করে নেওয়া মেসি যেন সংখ্যার গণ্ডি ছাড়িয়ে নতুন মানদণ্ড তৈরি করে চলেছেন। মাঠে তার প্রতিটি অর্জনই পরিসংখ্যানবিদদের জন্য নতুন হিসাব-নিকাশের জন্ম দেয়।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ কোসার সমান ১৬ গোল করেছেন মেসি। টপকেছেন ১৫ গোলে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো নাজারিওকে। কিন্তু শীর্ষে উঠেও তার প্রতি এতটুকু সম্মান কমেনি এই জাদুকরের।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে এই হ্যাটট্রিক ম্যান বলেন, ‘সত্যি কথা বলতে এই রেকর্ড আমাকে আকৃষ্ট করে না। এটা অবশ্যই সম্মানের কারণ আমি ক্লোসার পাশে। রোনালদোও সেখানে রয়েছে। আমি এসব নিয়ে ভাবি না। এমবাপেও রয়েছে, সে আজকেও দুই গোল করেছে কিন্তু এটা শুধুই পরিসংখ্যান এর বাইরে কিছু না। সবার সঙ্গে লড়াই করাটাই সম্মানের আমার জন্য এর বাইরে কিছু না। রোনাল্ডো, যিনি কিনা আমার দেখা অন্যতম সেরা ফুটবলার সে প্রথম অবস্থায় নেই, তাতে তার প্রতি আমার এতটুকু সম্মান কমবে না।’

রোনালদোর সঙ্গে কিংবা বিপক্ষে না খেললেও এই খেলোয়াড়ের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে মেসির। নেইমার ও রোনালদিনহোর সঙ্গেও মেসির অসাধারণ বন্ধুত্ব। ব্রাজিলিয়ানরাও মেসিকে অনেক ভালোবাসে।

২০২২ বিশ্বকাপের ফাইনালেও অসংখ্য ব্রাজিলিয়ানকে দেখা গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে সমর্থন দিতে। তাই এবারের বিশ্বকাপেও হয়তো মেসি বন্দনা অনেকদিন চলবে।

বিজ্ঞাপন

Recommended For You