প্রাথমিকের ছুটি বাতিল, বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শীতকালীন ছুটির একটি অংশ বাতিল করে বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠি মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌঁছায়। এতে বলা হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়ে ১১–১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছাড়া) ছুটি বাতিল করে পরীক্ষার আয়োজন করতে হবে।

সাধারণত ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নতুন নির্দেশনার কারণে ১৪ ও ১৫ ডিসেম্বরের ছুটি আর থাকছে না।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের জন্য ১–৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা স্থগিত ছিল। আন্দোলন স্থগিত হওয়ার পর ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা পুনরায় শুরু হয়। বাকি পরীক্ষা দ্রুত শেষ করতে মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে।

বিজ্ঞাপন

Recommended For You