
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বা পরদিন বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, তফসিল ঘোষণা উপলক্ষে রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।
তিনি বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক রাখা হবে না।



