পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর ইসি ৭৩টি পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে আপত্তি–অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানায়। ২০ অক্টোবরের মধ্যে এসব সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রয়োজনীয় প্রমাণ জমা নেওয়া হয়।

দাবি-আপত্তি পর্যালোচনার পর প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। এসব সংস্থা ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবে।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাদের নিবন্ধন কার্যকর হয়েছে ৪ ডিসেম্বর থেকে, যা বহাল থাকবে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

এতে মোট ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা আগামী পাঁচ বছর ইসির অনুমোদিত তালিকায় থাকছে।

বিজ্ঞাপন

Recommended For You