খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার 

বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের অনুমতি দেওয়া হয়েছে সকাল ৮টায়। পরিকল্পনা অনুযায়ী, একই দিন রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বিমানটি। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে এই সময়সূচি পরিবর্তন হতে পারে।

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে। ব্যবহৃত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত এবং ঢাকা–লন্ডন রুটের মতো দীর্ঘ যাত্রার জন্য উপযোগী।

বিজ্ঞাপন

Recommended For You