বিএনপির সাবেক নেতা শওকত মাহমুদ ডিবি হেফাজতে

বাংলা রিডার ডেস্ক
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগে তাঁর বাসা থেকে ডিবির একটি দল তাঁকে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “শওকত মাহমুদ বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। বিকেলে ডিবির একটি টিম তাঁকে বাসা থেকে নিয়ে আসে।”

তবে তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান জানান, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”

বিজ্ঞাপন

Recommended For You