চলতি সপ্তাহেই নির্বাচন তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

বাংলা রিডার ডেস্ক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ বিটিভির মাধ্যমে প্রচারের জন্য রেকর্ড করা হবে। এ বিষয়ে শিগগিরই বিটিভিকে চিঠি দেওয়া হবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

Recommended For You