সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলা রিডার ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “কমিশন কখনো ব্যক্তির পরিচয় বিবেচনায় নিয়ে অনুসন্ধান করে না; অভিযোগের বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।”

অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িতে ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করে সপরিবারে উঠেন আবদুল হামিদ। অভিযোগ রয়েছে, ওই বাড়ির দুপাশের রাস্তা ও আশপাশের খালসংলগ্ন এলাকায় হাঁটার পথ নির্মাণ, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ এবং আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মতো বিভিন্ন উন্নয়নকাজের মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান।

বিজ্ঞাপন

Recommended For You