ঢাকায় ৪.১ মাত্রার হালকা ভূমিকম্প

বাংলা রিডার ডেস্ক
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় স্থানীয়রা কম্পন টের পান।

বিজ্ঞাপন

Recommended For You