খালেদা জিয়ার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় ভিভিআইপি ঘোষণা

বাংলা রিডার ডেস্ক

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, তার নিরাপত্তা, নির্বিঘ্ন চিকিৎসা এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতিসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয় এবং দেশবাসীর কাছেও প্রার্থনার অনুরোধ জানানো হয়। তার অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা, চলাচলের সুবিধা ও মর্যাদার বিষয়টি নিশ্চিত করেই ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You