খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা প্রধান উপদেষ্টার

বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয়।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ে সদা প্রস্তুত থাকার নির্দেশও প্রদান করেন।

বিজ্ঞাপন

Recommended For You