
বাংলা রিডার ডেস্ক
দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এসব এসপি আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি করে জেলার এসপি নির্বাচন করা হয়।
গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলি সম্পর্কিত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির ভিত্তিতে ৬৪ জেলার এসপি পদায়ন করা হলো।




