৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে অংশ নিতে মোট ৮০টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা জানায়।

ইসির তথ্য অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হবে।

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে পর্যবেক্ষকদের মতামত ও পরামর্শ গ্রহণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরিতে কাজে লাগানো হবে।

বিজ্ঞাপন

Recommended For You