
বাংলা রিডার ডেস্ক
দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনটি এবং দেশের আরও ৭টি বিদ্যুৎকেন্দ্র কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) পিডিবি এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
পিডিবি জানায়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
বিবিয়ানা ২ (সামিট) – ৩৪১ মেগাওয়াট
বিবিয়ানা ৩ (বিপিডিবি) – ৪০০ মেগাওয়াট, এসটি ১৩৪ মেগাওয়াট
আশুগঞ্জ (এপিএসসিএল) – ২২৫ মেগাওয়াট, এসটি ৭৫ মেগাওয়াট
আশুগঞ্জ প্রিসিরিয়ন – ৫৫ মেগাওয়াট
আশুগঞ্জ টিএসকে – ৫০ মেগাওয়াট
এসএস পাওয়ার ইউনিট-২ – ৬০০ মেগাওয়াট
সিরাজগঞ্জ ইউনিট-১ (সিসিপিপি) – ২২৫ মেগাওয়াট, এসটি ৭৫ মেগাওয়াট
ঘোড়াশাল সাবস্টেশনে আগুন লাগার কারণে ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি সকল লাইন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, ফলে বৃহত্তর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত রয়েছে।



