আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলা রিডার ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত ঢাকা পোস্টকে জানান, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন।

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরেকজনও আসামি, যার বিরুদ্ধেও পরোয়ানা রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You