
বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শেখ তানভীর বারী হামিম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন তানভীর আল হাদী মায়েদ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করে ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, চলমান আন্দোলনের সময় ১৫ জুলাই আহত ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছেন না।
সম্পাদকীয় পদে মনোনীতরা:
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক: মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: শূন্য (সানজিদা আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে), ক্রীড়া সম্পাদক: চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক: মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক. স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না।
সদস্য পদে মনোনীতরা:
মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে “আওয়ামী দোসর” শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



