
বাংলা রিডার ডেস্ক
স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর আলম সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১অক্টোবর) বিকেল তিনটায় ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক।
পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
সেই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার কথা ব্যক্ত করেন।
এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


