এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

বাংলা রিডার ডেস্ক

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় ওই দিন ফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

Recommended For You