কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব পাল কারাগারে

বাংলা রিডার ডেস্ক:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, অপূর্ব পাল, কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (৫ অক্টোবর), ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, অপূর্ব পাল কুরআন পদদলিত করার ঘটনা স্বীকার করেছে। এরপর তাকে আটক রেখে তদন্তের স্বার্থে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

গতকাল রাতে রাজধানী থেকে অপূর্বকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিজ্ঞাপন

Recommended For You