
বাংলা রিডার ডেস্ক
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণ করা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং দেশের জন্য তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শা
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের আগে প্রকাশিত বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।বাংলাদেশ সংবাদ
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তাঁর মতে, এটি নারী ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।



