
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যারা ওলাম দল করেন তারা অধিকাংশ ইমাম ও কাজী ছিলেন। ফ্যাসিবাদিদের আমলে তাদেরকে চাপ প্রয়োগ করে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা দলকে শক্তিশালী করুন। জেলা বিএনপির সকল সহযোগিতা থাকবে। বিএনপির আস্থার দল হিসেবে আপনারা ইসলামের প্রচার সাধারণ মানুষের কাছে পৌছে দিবেন।
তিনি আরো বলেন, জামায়াত ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারিত করছে। আপনারা আলেম-ওলামা ও সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌছে দিবেন। বিএনপির আদর্শগুলো তুলে ধরবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, সামনে আমাদের নির্বাচন। এ নির্বাচনে ওলামা মশায়েখদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের চেয়ে বেশি মাদ্রাসার সংখ্যা। আপনাদের মাধ্যমে আমরা ওলামা মশায়েখদের কাছে যেতে চাই। জামায়াত ইসলামীকে জিজ্ঞাসা করবেন আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী কবে। তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারে না। ১৯৪১ সালে দিল্লিতে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন মাও. মওদুদী। জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে ছিলো না। ওলামা মশায়েখদের ঐক্যবদ্ধ করে বিএনপি পতাকা তলে আনতে হবে।
চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়াতুল মুদারেছীন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. মোস্তফা হামিদী, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাও. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম খান, মাও. মো. সিদ্দিকুর রহমান, মাও. মো. সাইফুল্লাহ, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. আব্দুল মান্নান, ফরিদগঞ্জ সভাপতি অধ্যাপক মাও. বিন ইয়ামিন, সদর উপজেলা সভাপতি মাও. ইসমাইল শেখ, কচুয়ার সভাপতি মাও. কবীর আহমেদ, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক মাও. আলাউদ্দিন আনসারী, কচুয়া ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. নূর আহমেদ আজাদী।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন পৌর সাধারণ হাফেজ মাও. সাব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া



