
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়ার গণসংযোগ ও পথসভা করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মদিনা বাজার ও বৌবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এ সময় বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা চাই উন্নত চাঁদপুর, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। জনগণের ভোটেই এবার সমর্থন পেলে এলাকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি দায়িত্ব পাই, তবে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণকে প্রকৃত সেবা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজকোর্ট এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এবিপি এডভোকেট আব্দুল কাদের খান।
সভাপতিত্ব করেন জামাতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী মোঃ আবু তাহের। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন রাকিব।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার সভাপতি মাইনুদ্দিন প্রধানিয়া, জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারী আল আমিন আখন্দ, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মুসলিম খান এবং ২ নং ওয়ার্ড সভাপতি জামান বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সরকার, জিলানী, জিয়াউর রহমান, আবুল কাশেম, আফজাল, মহাসিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। হামদ-নাত পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক বিভাগের সভাপতি খাজা তানভীর।
পড়ে মনোহারখাদী কমল কৃষ্ণ সরকার বাড়ি দমোদরদী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব উদযাপন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।



