এস আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তরা ভুয়া কাগজপত্র তৈরি করে এ এম ট্রেডিং-এর নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকা ঋণ গ্রহণ করেন এবং পরে ওই অর্থ এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডে স্থানান্তর করে আত্মসাৎ করেন। তারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়।

আবেদনের শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, এই মামলায় তিন আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাত ও জালিয়াতির গুরুতর অভিযোগে তদন্ত চলছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিজ্ঞাপন

Recommended For You