মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী আটক

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিল আয়োজনের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩৫ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল সংলগ্ন এলাকা এবং শেরেবাংলা নগরের মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তথ্য পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩০ থেকে ৩৫ জনকে আটক করে।

তিনি বলেন, “যেসব স্থানে তারা জড়ো হচ্ছিল, সেসব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

Recommended For You